ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।  রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস।


আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, নির্বাচন অফিসার মো. জসিম উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল কাদের, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমীন।


ads
ads
ads

Our Facebook Page

↑